Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর খরচ দিল দূতাবাস

পর্তুগালে মারা যাওয়া এমএ খালেক নামে এক প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর খরচ দিয়েছে, বাংলাদেশ সরকার।

দেশটির রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, গত বুধবার রাষ্ট্রদূত কমিউনিটি নেতৃবৃন্দের কাছে প্রয়োজনীয় অর্থের চেক হস্তান্তর করেন।

এর আগে গত পয়লা নভেম্বর এমএ খালেক মারা গেলে, কমিউনিটি নেতৃবৃন্দের সহায়তায়, গত ১৭ নভেম্বর তার লাশটি বাংলাদেশে পাঠানো হয়। এরপর নেতৃবৃন্দ মরদেহটি পাঠানোর খরচ সরকারকে পরিশোধ করার দাবি জানালে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে, এ খরচ হস্তান্তর করে দূতাবাস।

প্রবাসীর মরদেহ পরিবহনের খরচ দেয়ায়, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন, কমিউনিটি নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button