Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ কোরিয়ায় কর্মস্থল পরিবর্তনে জামানত বাজেয়াপ্ত হবে না

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী ইপিএস কর্মীরা, কর্মস্থল পরিবর্তন করলেও তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে না।গত শুক্রবার ফেসবুক পেজের মাধ্যমে একথা জানায়, সিউলে অবস্থিত  বাংলাদেশ দূতাবাস।

সম্প্রতি বাংলাদেশ সরকার, দক্ষিণ কোরিয়ায় শ্রমবাজার সম্প্রসারনের উদ্যোগ নেয়ার প্রেক্ষিতে, দেশটির নিয়োগকর্তাদের কাছে বাংলাদেশি শ্রমিকদের ভাবমূর্তি তুলে ধরতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর পাশাপাশি, কাজ করে যাচ্ছে দূতাবাস।

এ লক্ষ্যে, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যাণ্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল, সম্প্রতি ‘জামানত বিষয়ক নির্দেশিকা-২০২০’ প্রণয়ণ করলে, প্রবাসীদের মনে কিছু প্রশ্নের জন্ম দেয়।

প্রবাসীরা জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়ে তাদের আশংকা প্রকাশ করলে দূতাবাস জানায়, দক্ষিণ কোরিয়া সরকার, স্বীকৃত বৈধ কারণে কোনো কর্মী কর্মস্থল পরিবর্তন করলে, তার জামানত বাজেয়াপ্ত হবেনা এবং বাংলাদেশে ফেরার পর, তদন্ত সাপেক্ষে ১৫ কার্যদিবসের মধ্যে, তার জামানতের  টাকা ফেরত দেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button