Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দেশে ফিরেছে ১৭১ প্রবাসী

এক চার্টার্ড ফ্লাইটে বেনগাজি হতে মোট ১৪১ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। ফ্লাইটটি বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে দুই বাংলাদেশির মৃতদেহও দেশে পাঠানো হয়।

এছাড়া, দেশে প্রত্যাবাসনকৃত বাংলাদেশিদের সরকারের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সবাইকে দেশে আইওএম’র পুনর্বাসন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে আইওএম লিবিয়ার কান্ট্রি ডিরেক্টরের সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে পাঠাতে শুরু করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকরা আইওএম থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে আসছেন। যথাসময়ে ফ্লাইটি পরিচালনার প্রয়োজনীয় অনুমতি এবং প্রত্যাবাসনকৃতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার জন্য দূতাবাস হতে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button