Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় প্রবাসীরা

নির্ধারিত দিনক্ষণ পেরিয়ে গেলেও এখনো নিজ কর্মস্থলে ফেরার অপেক্ষায় অসংখ্য প্রবাসী বাংলাদেশি। আদৌ ফিরতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। তবে, তাদের ফেরত পাঠাতে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব। এজন্য দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

বিশ্বজুড়ে করোনার প্রভাবে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশী। আর্থিক সংকটের পাশাপাশি নানা জটিলতায় নিজ কর্মস্থলে ফেরা নিয়ে দুশ্চিন্তায় তারা।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২০ এর এপ্রিল থেকে ১১ নভেম্বর পর্যন্ত সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় ৫০টি দেশ থেকে ফেরত আসা কর্মীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ১৮৫ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ১৫২ ও মহিলা ৩১ হাজার ৩৩ জন।

তবে প্রবাসীদের নিজ কর্মস্থলে ফেরত পাঠাতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা।

এদিকে, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বলছে, করোনায় কাজে ফিরতে না পারা শ্রমিকদের বিনা পয়সায় তাদের আরো দক্ষ করে গড়ে তুলতে উদ্যোগ নেয়া হয়েছে। তবে ধীরে ধীরে করোনা জটিলতা কেটে যাবে উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিজ কর্মে ফিরতে না পারা শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কর্মস্থলে ফেরার নিশ্চয়তা না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে অসংখ্য প্রবাসীর।এ অবস্থায় মানবিক দিক বিবেচনায় নিয়ে  সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের।

শাহরিয়ার রাজ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button