Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ কোরিয়া দূতাবাসের নামে সক্রিয় প্রতারক চক্র

দক্ষিণ কোরিয়ায় একটি প্রতারক চক্র দূতাবাসের নাম ব্যাবহার করে প্রবাসীদের হয়রানী করতে সক্রিয় রয়েছে।

গত বুধবার দেশটির রাজধানী সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, সম্প্রতি ‘বাংলাদেশ এম্বাসি’ নামে একটি ইমো আইডি থেকে দূতাবাসের পরিচয়ে প্রবাসীদের ফোন করে তাদের কাগজপত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য নেওয়া হচ্ছে।

পরবর্তীতে এসব তথ্য ব্যাবহার করে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া সহ বিভিন্নভাবে হয়রানী করা হচ্ছে। দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সতর্ক করে জানানো হয়, এই নামে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কোনো ইমো আইডি নেই।

এ ধরণের প্রতারক চক্র থেকে প্রবাসীদের সাবধান থাকার পাশাপাশি যেকোনো ধরণের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে দূতাবাসের হটলাইন নাম্বারে ফোন করে সাহায্য নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button