Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

১০ দিনের মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সরবরাহের অনুরোধ

রিক্যালিব্রেশন প্রোগ্রামে অংশ নিতে সহায়তার জন্য ১০ দিনের মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সরবরাহের  অনুরোধ জানিয়েছে কমিউনিটি নেতৃবৃন্দ।

জানা যায়, গত রোববার মালয়েশিয়া আওয়ামীলীগের আহবায়ক এম রেজাউল করিম রেজার নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তারা মালয়েশিয়া সরকারের ‘আন-ডকুমেন্টেড মাইগ্র্যান্ট রিক্যালিব্রেশন প্ল্যান’ এর কথা উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট সরবরাহের অনুরোধ সম্বলিত একটি চিঠি জমা দেন।

এসময় স্বরাষ্টমন্ত্রী প্রবাসীদের প্রয়োজনের কথা মাথায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়ার পাসপোর্টগুলো সরবরাহের জন্য পাসপোর্ট অধিদফতরকে অবহিত করেন। সেইসাথে তিনি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ মিশনকেও দ্রুত পাসপোর্ট পৌছে দেয়ার ব্যাপারে নির্দেশনা দিতে বলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button