Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনা: স্পেনে আরও এক বাংলাদেশির মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীপক বড়ুয়া নামে এক স্পেন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। দীপক বড়ুয়ার গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা থানায়।

জানা গেছে, দীপক বড়ুয়া দীর্ঘদিন যাবত স্পেনের বার্সেলোনায় বসবাস করছিলেন। গত ৫ নভেম্বর করোনাক্রান্ত হয়ে স্থানীয় ডেল মার হাসপাতালে ভর্তি হন তিনি, সেখানে ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান।

তিনি স্পেনের বার্সেলোনায় একাই বাস করতেন।  গত ৬ মাস আগে তার স্ত্রীও বাংলাদেশে মারা যান। ১৬ বছর বয়সী একটি মেয়ে আছে দীপকের। এ নিয়ে স্পেনে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন বাংলাদেশি মারা গেলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button