Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মানবপাচারে জড়িত বিদেশি দুই এয়ারলাইন্স

বাংলাদেশ থেকে মানবপাচারে বিদেশি দুইটি এয়ারলাইন্স জড়িত বলে দাবি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির।

এই বিষয়ে গত মঙ্গলবার সিআইডি’র প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে মানবপাচারের সঙ্গে বিদেশি দুটি এয়ারলাইন্স জড়িত।

যাদের দেশ থেকে পাচার করা হয়েছে, তাদের সবাইকেই ভিজিট ভিসা বা কনফারেন্স ভিসায় নেওয়া হয়েছে কিন্তু এসব ভিসায় কেউ কোনও দেশে গেলে তাদের রিটার্ন টিকিট থাকার কথা।  কিন্তু কোনও ব্যক্তিই রিটার্ন টিকিট নেননি। এটা এয়ারলাইন্সের ত্রুটি। তবে এয়ারলাইন্স দুটির নাম তিনি উল্লেখ করেন নি।

ইন্টারপোল মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচারের জড়িত পলাতক ছয় বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে বলেও জানান তিনি। বাংলাদেশ পুলিশ গত ১৮ অক্টোবর ছয় মানব পাচারকারীকে গ্রেফতার করতে ইন্টারপোলের সহায়তা চায়।

২৭ নভেম্বর ইন্টারপোল রেড নোটিশ জারি করে। সংশ্লিষ্টতা আছে এমন ছয় জনকে এখন পর্যন্ত পাওয়া গেছে, তবে আরও কেউ তাদের মতো বিদেশে আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button