Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মোজাম্বিকে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মোজাম্বিকে সন্ত্রাসীদের গুলিতে সরোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মাত্র দেড় মাস আগে দেশে এসে বিয়ে করেছিলেন তিনি। তার মৃত্যূতে আত্মীয় স্বজন ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত রোববার দেশটির জাম্বেজিয়া প্রদেশের মাজেমাত নামক এলাকায় একদল ডাকাত মাঝরাতে তার ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে মালামাল লুট করতে চেষ্টা করে। এসময় সরোয়ার বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এরপর মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালায়।

স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে গত ৫ বছর আগে মোজাম্বিকে পাড়ি জমিয়েছিলেন সরোয়ার। তার দেশের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায়।

মাজেমাত এলাকায় বসবাসরত বাংলাদেশিরা জানান, তার লাশটি দেশে না পাঠিয়ে স্থানীয়ভাবেই দাফন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button