Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনা: নিউইয়র্কে শতাধিক বাংলাদেশির মৃত্যু, চিকিৎসাধীন সহস্রাধিক

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট করোনাকালীন সময়েও প্রবাসীদের কল্যাণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, কনস্যুলেটে কোভিড প্রতিরোধী ট্রান্সপারেন্ট গ্লাস সংযোজন করে, স্বাস্থ্যবিধি মেনে সেবা দেয়া হচ্ছে। সেইসাথে ওয়েবসাইট উন্নয়নের মাধ্যমে সময়োপযোগী বিভিন্ন সেবা চালু করার পাশাপাশি ডাকযোগে সেবা দিয়ে যাচ্ছে কনস্যুলেট।

কোভিড-১৯ প্রাদূর্ভাব শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরাতে ওয়াশিংটন, লস এঞ্জেলেস ও নিউইয়র্কের মিশনগুলোর  মধ্যে সমন্বয় করে একাধিকবার বিশেষ ফ্লাইট আয়োজন করা হয়েছে। সেইসাথে  প্রবাসীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।

কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা জানান, প্রতিকূল পরিস্থিতিতেও প্রবাসীদের কল্যাণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আড়াই শতাধিক বাংলাদেশি এপর্যন্ত মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন সহস্রাধিক প্রবাসী।

সংশ্লিষ্ট খবর

Back to top button