Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে ভর্তির সুযোগ

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী ২০২১ সালের ১৫ জানুয়ারী পর্যন্ত চলবে।

জানা যায়, সিডনী বিশ্ববিদ্যালয়ে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে যারা ভর্তি হবেন, এবং ইতোমধ্যেই যারা ভর্তি আছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

দুই বছর মেয়াদী স্নাতোকত্তর পর্যায়ে বুদ্ধিষ্ট স্টাডিজে গবেষণার জন্য “খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশীপ” নামে এই বৃত্তির আওতায় শিক্ষার্থী ৫০ শতাংশ শিক্ষাব্যায় বহন করবে বিশ্ববিদ্যালয়। প্রতি শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী পাবেন ২৫ হাজার মার্কিন ডলার অর্থসাহায্য।

সিডনী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে এ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button