Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আটকে পড়া গৃহকর্মীদের ফিরিয়ে নেবে কুয়েত সরকার

কুয়েত থেকে ছুটিতে গিয়ে দেশে আটকে পড়া গৃহকর্মীদের ফিরিয়ে নিতে, বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিমান চলাচল। নির্ধারিত বিমান ভাড়াও বেঁধে দেয়া হয়েছে। ফলে সাশ্রয়ী খরচে কর্মক্ষেত্রে ফিরতে পারবেন গৃহকর্মীরা।

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শেখ বাসিল আল সাবাহ বিমানবন্দর কর্তৃপক্ষকে, আগামী ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশসহ ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনে আটকে পড়া, প্রায় ১০ হাজার গৃহকর্মীকে ফিরিয়ে নিতে, যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

স্থানীয় পত্রিকা আরবটাইমসকে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, যেসকল গৃহকর্মীরা করোনা মহামারীর সময় দেশে গিয়ে আটকা পড়েছেন,তাদের আকামার মেয়াদ থাকলে, তারা নির্বিঘ্নে কুয়েত প্রবেশ করতে পারবেন।

এছাড়াও, কুয়েত সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে, ভারত থেকে আগতদের ১১০ কুয়েতী দিনার,বাংলাদেশসহ শ্রীলংকা, নেপাল থেকে আগতদের ১৪৫ দিনার এবং ফিলিপাইন থেকে আগতদের ২০০ দিনার, বিমানভাড়া পরিশোধ করতে হবে।  কুয়েত সরকারের নেয়া এই পদক্ষেপে খুশি, দেশটির প্রবাসী বাংলাদেশিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button