Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দেশীয় পণ্য নিয়ে নাইজেরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্যমেলায় বাংলাদেশ

নাইজেরিয়ায় চলমান আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেশীয় পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস।

দেশটির রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, গত বৃহস্পতিবার আবুজা চেম্বার  অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রি আয়োজিত ১৫তম আবুজা বাণিজ্যমেলা উদ্বোধন করেন দেশটির শ্রম, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অতুনবা নিয়ি আদেবায়ো।

এসময় উপস্থিত ছিলেন দেশটির ফেডারেল ক্যাপিটাল টেরিটরির মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ মুসা  বেলো, আবুজা চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রিন্স আদেতোকুনবো কায়োদে, বাংলাদেশের  হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মণ সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনের পর মন্ত্রী  তার সঙ্গীদের  নিয়ে বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং দূতাবাস প্রদর্শিত ঔষধ, সিরামিক, পাট, চামড়া, টেক্সটাইল, তৈরী পোশাক, চা, প্লাস্টিক ও মেলামাইন  পণ্য, মসলা, খাদ্যদ্রব্য, ভোজ্যতেল, গহনা, শাড়ী, নকশী কাথা, হস্তশিল্প ইত্যাদি পরিদর্শন করেন।

উল্লেখ্য, এই মেলায় ৫০০ টি প্রদর্শনী কেন্দ্রে প্রায় ৫০ হাজার পণ্য  প্রদর্শিত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button