বিশ্ববাংলা
অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি উপাচার্যকে সংবর্ধনা

ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়ার উদ্যোগে বাংলাদেশি বংশোদ্ভূত উপাচার্য অধ্যাপক অমিত চাকমাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশী কর্মী, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের সংগঠনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি উপাচার্য নিযুক্ত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়টিতে দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি সাফল্যের সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম পর্বে তিনি তার বক্তব্যে বলেন, নিজের সর্বোচ্চ প্রচেষ্টাই যেকোনো ক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজনে দেশাত্ববোধক গান, নাচ ইত্যাদির মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়।



