Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

প্যাটারসনের কাউন্সিলম্যান হলেন বাংলাদেশি শাহীন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শাহীন খালিক।

জানা যায়, গত ১২ মে প্যাটারসন সিটি কাউন্সিলে অনুষ্ঠিত নির্বাচনে শাহীন খালিক এবং অপর এক বাংলাদেশি আক্তারুজ্জামান ফয়সাল প্রার্থীতা করলে দুজনেই সমান সংখ্যক ভোট পান। তাই সেসময় কাউকেই নির্বাচিত করা যায়নি।

পরে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের সাথে আবারও তাদেরকে প্রতিদ্বন্ধিতার সুযোগ দেয় পেসাইক কাউন্টি নির্বাচন অফিস। দ্বিতীয়বারের নির্বাচনে শাহিন খালিক ১০০ ভোট বেশী পেয়ে নির্বাচিত  হয়েছেন। এ নির্বাচনে তাদের সাথে আরো ৩ জন প্রার্থী লড়েছেন।

তারা হলেন, এডি গঞ্জালেজ, সোনিয়া ডেলিজ এবং ফ্রাঙ্ক ফিলিপ্পেল্লি। উল্লেখ্য,প্যাটারসন সিটিতে ২০ হাজারেরও বেশী বাংলাদেশীর বসবাস। সিটির ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশিসহ বিভিন্ন জাতি-গোষ্ঠীর ভোটার রয়েছেন প্রায় সাড়ে ১৪ হাজার।

তবে গত ৮ বছর ধরে ওয়ার্ডটিতে পর্যায়ক্রমে বাংলাদেশি বংশোদ্ভূত মো. আখতারুজ্জামান ফয়সাল এবং শাহীন খালিক নির্বাচিত হয়ে জনসেবা করে আসছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button