Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিনা ভাড়ায় বিমানে লাশ পরিবহন বন্ধ: উদ্বেগ প্রবাসীদের

বিশ্বের বিভিন্ন দেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ, দীর্ঘদিন ধরে বিশেষ ক্ষেত্রে বিনা ভাড়ায় বহন করে আসছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু গত আড়াই মাস আগে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আর ফ্রিতে মরদেহ পরিবহন না করার সিদ্ধান্ত নিলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় প্রতিষ্ঠানটিকে।

কাতারের আইন অনুযায়ী, কোন বিদেশি কর্মীর মৃত্যু হলে, তার মরদেহ দেশে পাঠানোর খরচ কোম্পানিকে বহন করতে হয়। কিন্তু কোন ফ্রী ভিসার কর্মী বা অবৈধ কর্মীর মৃত্যু হলে, তার মরদেহ দেশে পাঠাতে সৃষ্টি হয় নানা জটিলতা। সে ক্ষেত্রে আগে দূতাবাস চিঠি দিলে, বিনা ভাড়ায় মরদেহ বহন করতো বাংলাদেশ বিমান।

কিন্তু গত পয়লা সেপ্টেম্বর কাতার থেকে প্রবাসীদের মরদেহ ভাড়া বিহীন বহন না করার ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। এখন থেকে কোন কাতার প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে হলে, ৩ হাজার ৬শ রিয়াল অর্থাৎ প্রায় ৮৫ হাজার টাকা পরিশোধ করতে হবে মৃত ব্যাক্তির পক্ষ থেকে। বিমানের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছেন, সাধারণ প্রবাসীরা।

এদিকে, করোনা মহামারীর সময় অনেক প্রবাসী চাকুরি হারিয়ে, কর্মহীন হয়ে পড়েছেন। ফলে, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে, মরদেহ দেশে নেয়া সম্ভব হচ্ছেনা বলে জানান, প্রবাসী বাংলাদেশিরা।

শুধু কাতার নয়, মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকেই প্রবাসীর মরদেহ ফ্রীতে বহন করছে না বাংলাদেশ বিমান। মানবিক দিক বিবেচনায়, পুণরায় প্রবাসীদের লাশ দেশে প্রেরণে, উদ্যোগী হবে প্রতিষ্ঠানটি এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button