Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর সংখ্যায় ১৭ অবস্থানে বাংলাদেশ

আমেরিকায় শিক্ষার্থী পাঠানোর সংখ্যায় চলতি শিক্ষাবর্ষে বিশ্বের মধ্যে ১৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্র, বিশ্বের প্রায় ১০ লক্ষাধিক শিক্ষার্থীকে পড়ার সুযোগ দিয়েছে।

জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে আমেরিকায় ৮ হাজার ৮৩৮ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা সংখ্যার দিক  থেকে, বিশ্বের দেশগুলোর মধ্যে ১৭তম এবং বিগত শিক্ষাবর্ষের তুলনায় ৯ শতাংশ বেশী।

এদের মধ্যে গ্র্যাজুয়েট লেভেলে পড়ছেন ৫ হাজার ৭৮৭ জন, যা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সংখ্যায়, বাংলাদেশকে অষ্টম স্থানে নিয়ে গেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের ৭৫ শতাংশেরও বেশী দেশটিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গনিত নিয়ে পড়ছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button