Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিজানের দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়।

জানা যায়, গত রোববার দেশটির নামপুলা অঞ্চলের সালাও নামক স্থানে ব্যাবসায়ীক  অংশীদারের বাসা থেকে টাকা নিয়ে নিজের বাসার  দিকে যাওয়ার পথে সন্ত্রাসীরা তার পথ আটকায় এবং টাকা দাবি করে। সে টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়।

তার ভাই নাজিম উদ্দিন জানান, জীবিকার তাগিদে ২০১৫ সালে  দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় মিজান। সেখানে তার সবজির বীজ এবং রড সিমেন্টের দোকান ছিলো। মিজানের মৃত্যূতে তার স্বজন ও পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ডাকাতের হাতে বাংলাদেশীর মৃত্যূর সংখ্যা আশংকাজনক হারে বেড়ে গেছে। এ ব্যাপারে প্রবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button