Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

১২ দিনে এক বিলিয়ন ডলার রেমিট্যান্সের রেকর্ড

মাত্র ১২ দিনেই ১ বিলিয়ন ডলারের উপরে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। করোনা ভাইরাস মহামারির চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি মাসের মাত্র ১২ দিনেই ১ দশমিক ০৬৬ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

দেশের ইতিহাসে একক মাসের মাত্র ১২ দিনে এর আগে কখনোই এতো পরিমাণ রেমিট্যান্স আসেনি। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এই অর্জনের ফলে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংশ্লিষ্ট খবর

Back to top button