Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

টেকনাফের নাফ নদী থেকে একটি নৌকাসহ নয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনা এ ঘটনা ঘটে।

এদিকে, জেলেদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে। মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের নাফ নদীর মোহনায় শাহপরীর দ্বীপের মোহাম্মদ আমিনের মালিকানাধীন একটি নৌকা নয় জেলেকে নিয়ে মাছ ধরতে যায়।

একসময় ইঞ্জিন বিকল হয়ে পড়লে নাফ নদী ও সাগরের মোহনায় নৌকাটি ভাসতে থাকে।পরে বিকেলের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা ভাসমান অবস্থায় জেলেসহ নৌকাটিকে ধরে মিয়ানমারের হাসসুরাতা সীমান্ত চৌকিতে নিয়ে যায়। রাতে শাহপরীর দ্বীপে এ খবর পৌঁছলে জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে জেলেরা বিষয়টি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ক্যাম্পে জানায়। এ ব্যাপারে টেকনাফ বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, জেলেদের ফেরত চেয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button