Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নতুন ৬ দেশে কর্মী পাঠানোর উদ্যোগ সরকারের

উপসাগরীয় দেশগুলোতে সম্প্রতি প্রবাসীদের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসায় তাদেরকে নতুন ঠিকানায় কাজ করতে পাঠাচ্ছে সরকার।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, প্রবাসে বাংলাদেশের শ্রমবাজার ধরে রাখতে সরকার প্রচলিত দেশগুলোর বাইরেও কমপক্ষে ৬ টি নতুন দেশে বাংলাদেশিদেরকে পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এগুলো হলো, চায়না, কম্বোডিয়া, পোল্যাণ্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া এবং সিসিলি। সম্প্রতি মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো ২৩৯ জন বাংলাদেশিকে নিয়ে যাওয়া হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদুল আহসান জানান, উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদেরকে পাঠানো হয়েছে। অপরদিকে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম জানান, সব মিলিয়ে ৮৮৮ জন বাংলাদেশি কর্মীকে উজবেকিস্তানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

তাদেরকে দেশটির রাজধানী তাসখন্দ থেকে ৪৫০ কিলোমিটার দূরবর্তী কারশি এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানীতে কাজে নিযুক্ত করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button