Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্কে করোনায় বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবুল খালেক  খায়ের নামে এক বাংলাদেশি মারা গেছেন।

জানা যায়, প্রায় চার সপ্তাহ আগে তিনি হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেসময় চিকিৎসকরা তাকে অপারেশন করে তার হার্টে একটি রিং পরিয়ে দিলে তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন। কিন্তু বাসায় ফেরার পর তার শরীরে জ্বর-সর্দি সহ করোনা ভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়।

এসময় কোভিড টেস্ট করলে ফলাফল পজিটিভ আসে। এরপর গত সপ্তাহে তাকে নিউইয়র্কের লং আইল্যাণ্ডে অবস্থিত জুইশ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে।

এরপর গুরুতর অসুস্থ অবস্থায় এ সপ্তাহে তাকে নিবিড় পর্যবেক্ষণ বিভাগে ভর্তি করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন, সোমবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করার আগে পর্যন্তও তার আর জ্ঞান ফেরেনি।

তার মৃত্যূতে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কারণ তিনি বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button