Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দ. আফ্রিকায় মাফিয়া চক্র গড়ে তুলছে বাংলাদেশিরা

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ক্রমেই জড়িয়ে পড়ছেন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে।

জানা যায়, দেশটির জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান ইত্যাদি বড় শহরে এবং ফ্রি স্টেট, পুমালাংগা, ডেবিটন, মিডেলবার্গ ইত্যাদি অঞ্চলে কিছু অসাধু প্রবাসী বাংলাদেশী, স্থানীয় সন্ত্রাসী এবং পাকিস্তানি অপরাধীদের সাথে নিয়ে ২০-২৫ জনের ছোট ছোট গ্যাঙ পরিচালনা করে আসছে।

তারা সাধারণ প্রবাসীদের প্রতিষ্ঠানে চাঁদাবাজি, ডাকাতি সহ প্রাবসীদেরকে অপহরণ ও মৃত্যূর ভয় দেখিয়ে নানাভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থার কিছু অসাধু কর্মকর্তা তাদেরকে গ্যাঙ পরিচালনায় মদদ দিচ্ছে। তারা দলবেধে প্রকাশ্যে অপরাধ করে বেড়ালেও প্রতিবাদ করতে পারছেন না নিরীহ প্রবাসীরা।

কেউ প্রতিবাদ করতে গেলে তাকেই গায়েব করে দেয়া হচ্ছে। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকায় নিরাপদে জীবন-জীবিকা নির্বাহের জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন প্রবাসীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button