Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

শিগগিরই জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন প্রবাসীরা

শীগগীরই প্রবাসীদের জন্য ইস্যু করা হবে জাতীয় পরিচয় পত্র, যাতে প্রবাসীরা প্রবাস থেকে দেশের জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের ‘ন্যাশনাল আইডেন্টিটি রেজিষ্ট্রেশন’ উইংয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মালয়েশিয়া, সৌদি, আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য সহ ৫-৬ টি দেশে বসবাসরত প্রবাসীরা এই সুবিধা পাবেন।

এবং আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের সর্বাধিক প্রবাসী অধ্যুষিত ৪০ টি দেশে এই সুবিধা পৌছে দেয়া হবে। এই কার্ড পাওয়ার জন্য প্রবাসীদেরকে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে, তা হলোঃ পাসপোর্টের ফটোকপি, দ্বৈত নাগরিকত্বের সনদ, দেশে থাকা আত্মীয়ের পরিচয়পত্র এবং স্থানীয় বাংলাদেশ মিশনের দেয়া সনদ।

একইসাথে প্রত্যেক প্রবাসীকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তিনি দেশের ভিতরে কোথাও ভোটার হিসেবে নিবন্ধিত হননি।

সংশ্লিষ্ট খবর

Back to top button