Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মুভমেন্ট কন্ট্রোল অর্ডার বাড়িয়েছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরো ৪ সপ্তাহ বাড়ানো হয়েছে।

জানা যায়, গত মার্চ মাস থেকে শুরু হওয়া চলাচল নিয়ন্ত্রণ আদেশ কখনো শর্তসাপেক্ষে আবার কখনো নিঃশর্তভাবে জারি ছিলো। চলতি মাসের ৯ তারিখে শেষ হওয়ার কথা ছিলো এই নিয়ন্ত্রণ আদেশ। কিন্তু সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় আবারও এমসিএর মেয়াদ বাড়ানো হলো।

দেশটির সিকিউরিটি ক্লাস্টার এর সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চলমান কোভিড পরিস্থিতি বিষয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পেরিলিস, পাহাং ও কেলানটান অঞ্চল ছাড়া মালয়েশিয়ার অন্য সকল অঞ্চলে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে চলাচল নিয়ন্ত্রণ আদেশ জারি রাখা হবে।

এসময় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং একই পরিবারের ২ জনের বেশী লোককে বাজার করতে যেতে দেওয়া হবেনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button