গ্রীসে ডাকযোগে প্রবাসীদের কনস্যুলার সেবা

গ্রীসে করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাংলাদেশিদের রক্ষা করতে, দূতাবাস অনলাইনে এবং ডাকযোগে কনস্যুলার সেবা দিচ্ছে।
গত শুক্রবার গ্রীসের রাজধানী এথেন্সে অবস্থিত, বাংলাদেশ দূতাবাস একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গ্রীস সরকার দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করায়, দূতাবাসের কনস্যুলার সেবায় এসব পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী ডাকযোগে সেবা পাওয়ার জন্য, সেবা সংশ্লিষ্ট কাগজপত্র এবং নির্ধারিত ফি, গ্রীসের পরিয়স ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদ আবেদনপত্রের সাথে পাঠাতে বলা হয়েছে। আর সেবা নেয়ার ক্ষেত্রে, পাসপোর্ট ফি ৮৫ ইউরো, সার্টিফিকেট ফি ২৫ ইউরো এবং ডকুমেন্ট সত্যায়ন ফি ২ ইউরো প্রযোজ্য হবে।
দূতাবাস থেকে পাসপোর্ট এবং সার্টিফিকেট নিতে হলে, প্রবাসীদের অনলাইনে দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। এরপর, দূতাবাসের নির্ধারিত ফরম পূরণ করে পাঠালে, দূতাবাসের পক্ষ থেকে ডাকযোগে প্রবাসীর বাড়ীতে পাসপোর্ট পৌঁছে দেয়া হবে।



