Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সিঙ্গাপুর প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনের পরামর্শ

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসীদেরকে, ফ্রান্সে শিক্ষকের শিরচ্ছেদের ঘটনায় প্রভাবিত না হতে পরামর্শ দিয়েছে, বাংলাদেশ হাইকমিশন।

গত শুক্রবার হাইকমিশন তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, সিঙ্গাপুর সরকার কোনো ভাবেই উগ্রপন্থাকে সমর্থন করে না। সিঙ্গাপুরে বাস করে বহির্বিশ্বের রাজনীতি দ্বারা প্রভাবিত হয়ে, যেকোনো ধরণের জনসমাগম বা অনলাইনে বিদ্বেষ ছড়ালে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যদি কেউ উগ্রবাদী আচরণ করেন, তবে তার ব্যাপারে পুলিশকে তথ্য দিতে বলা  হয়েছে। ঐ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীরা ঘরে কিংবা বাইরে, যেকোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদ সভা করলে, তাদের জেল, জরিমানা হতে পারে।

এমনকি তাদেরকে অনির্দিষ্টকালের জন্য সিঙ্গাপুর প্রবেশ করা থেকে বিরত রাখা পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button