Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় মোহাম্মদ ফারুক নামে এক প্রবাসী বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, গত সোমবার দেশটির ব্লুমফন্টেইনের পেট্রুসবার্গ এলাকায়, কয়েকজন কৃষ্ণাঙ্গ একত্রিত হয়ে তাকে খুন করে। স্থানীয়রা জানিয়েছেন, ফারুক একটি দোকানের মধ্যে অবস্থান করছিলেন। এসময় ফারুকের পূর্বপরিচিত একজন কৃষ্ণাঙ্গ তাকে ফোন করে বাইরে ডেকে নেয়।

সেখানে আরো কয়েকজন আগে থেকেই অপেক্ষা করছিলো। সেখানে পৌঁছানোর পর তারা ফারুকের সাথে তর্কে লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দলটি উত্তেজিত হয়ে ফারুককে পেটাতে শুরু করে। এসময় আত্মরক্ষার চেষ্টা করলে, কৃষ্ণাঙ্গরা উপরযুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত করার পর গুলি করে চলে যায়।

পরে পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে  মৃত ঘোষণা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button