Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

প্রতারক এজেন্সীর বিরুদ্ধে ব্যাবস্থা নেবে রিয়াদ দূতাবাস

করোনাকালে সৌদি আরব প্রবাসীরা যেসব ট্রাভেল এজেন্সীর দ্বারা প্রতারণার শিকার হয়েছিলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেবে, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গত বুধবার দূতাবাস তাদের ফেইসবুক পেইজের মাধ্যমে জানায়, করোনা মহামারী শুরুর আগে কিছু প্রবাসী, সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিটার্ন টিকেট কিনে দেশে ফিরেছিলেন। কিন্তু, কিছু ট্রাভেল এজেন্সী প্রতারণা করায়, এসব প্রবাসীরা আর সৌদি আরবে ফিরতে পারেননি।

কিছু প্রবাসী দূতাবাসে অভিযোগ করেছেন যে, কয়েকটি ট্রাভেল এজেন্সী তাদের অনুমতি না নিয়েই, রিটার্ন টিকিট বাতিল করেছে এবং সেই টিকিটের টাকা আত্মসাৎ করেছে। এমতাবস্থায় প্রতারিত প্রবাসীদের ন্যায্য পাওনা এবং দোষীদের আইনানুগ শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে, দূতাবাস।

এর প্রেক্ষিতে, যেসকল প্রবাসী প্রতারিত হয়েছেন, তাদের অভিযোগ বিস্তারিত দূতাবাসকে জানাতে, দূতাবাসের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button