Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আবারও মার্কিন সিনেটর নির্বাচিত কিশোরগঞ্জের রহমান

বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর পদে নির্বাচিত হলেন। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। নির্বাচিত হওয়ায় সকল প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

শেখ রহমানের নির্বাচনী এলাকার ভোটারের সংখ্যা ছিলো ১৪ হাজার ৯০৪ জন। এরমধ্যে শ’খানেক বাংলাদেশি আমেরিকান রয়েছেন। বাকিরা সবাই ভিন্ন ভাষা, বর্ণ আর ধর্মের।

সংশ্লিষ্ট খবর

Back to top button