Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

৪২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

ভারতের আসাম থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৪২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত সোমবার আসাম অঙ্গরাজ্যের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুতারকান্দি সীমান্তে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বন্দীদেরকে হস্তান্তর করেছে।

আসামের  করিমগঞ্জ থানার পুলিশ সুপার মায়ান কুমার জানান, এসব বাংলাদেশিদেরকে বিভিন্ন সময়ে আসামের গুয়াহাটি, চাচর, দক্ষিণ সালমারা, করিমগঞ্জ, শিবসাগর, শোণিতপুর, করবী আংলোং এবং ডিমা হাসাও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিলো।

তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন। তিনি আরো জানান, ৯ জন নারী সহ মোট ৪২ জন বাংলাদেশিকে করোনার বিধিনিষেধ মেনে হস্তান্তর  করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button