Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কর্মী চেয়ে দোহা দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ

কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, করোনাকালে কাজ হারানো প্রবাসীদেরকে কাজ খুজে পেতে সহায়তা করে যাচ্ছে। গত রোববার দোহা দূতাবাসের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারের আল জাজিরা ইন্টারন্যাশনাল গ্রুপ ডব্লিউ এল এল কোম্পানী ৩ টি পদের  জন্য ১৩ জন লোক  নেবে। এর মধ্যে ওয়েস্ট বে অঞ্চলের জন্য অফিস বয় বা টি বয় হিসেবে ২ জন, একই পদে মিসাইড অঞ্চলের জন্য ১ জন এবং মিসাইড এলাকায় ক্লিনারের কাজের জন্য আরো ১০ জন প্রবাসীকে নিয়োগ দেয়া হবে।

প্রত্যেক কর্মীর থাকা এবং যাতায়াতের ব্যায়ভার কোম্পানী বহন করবে এবং প্রত্যেক কর্মীকে ১ হাজার ৪০০ কাতারি রিয়াল বেতন দেওয়া হবে। উল্লেখ্য, অভিজ্ঞ এবং ইংরেজী ভাষায় দক্ষ প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button