বিশ্ববাংলা
মক্কায় সড়ক দূর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের মক্কায় মোহাম্মদ আনোয়ার নামে এক বাংলাদেশি সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। তার দেশের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।
জানা যায়, গত রোববার মক্কার জাবালে নূর অঞ্চলে সারা আরবাইন এলাকায় রাস্তায় হেটে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে আসা একটি জিপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আনোয়ারের ছোট ভাই ইব্রাহিম চৌধুরী বিল্লু জানান, আনোয়ার তার ৪ ছেলে ও ২ মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে মক্কায় বসবাস করছিলেন। মক্কার একটি আসবাবপত্রের দোকানে কাজ করতেন তিনি। আনোয়ারের মৃত্যূতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া মক্কার কমিউনিটি নেতৃবৃন্দ তার মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন। তার মরদেহটি বর্তমানে মক্কার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



