Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অবৈধভাবে ভারতে যাওয়া ১৯ বাংলাদেশিকে ফেরত

অবৈধভাবে ভারতে যাওয়া ১৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত রোববার মথুরা জেলা পুলিশ জানায়, ৫ জন শিশু, ২ জন কিশোর এবং ১২ জন মহিলা মিলিয়ে সর্বমোট ১৯ জনকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মথুরা থানার সহকারী পুলিশ সুপার উদয় শংকর সিং জানান, তাদেরকে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে হস্তান্তর করা হবে। এরপর বিএসএফ তাদেরকে বাংলাদেশে পৌছে দেয়ার ব্যাবস্থা করবে।

মথুরা জেলখানার দায়িত্বপ্রাপ্ত জেলসুপার শৈলেন্দ্র মৈত্র জানান, এসব বাংলাদেশিদেরকে ২০১৮ সালের বিভিন্ন সময়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারত প্রবেশের অপরাধে মথুরা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছিলো এবং তাদের মধ্যে ৯ জন মহিলা সহ ১৪ জনকে মথুরা জেলা  কারাগারে এবং ৩ জনকে আগ্রা জেলা কারাগারে আটকে রাখা হয়েছিলো।

এছাড়া কিশোরদেরকে ফিরোজাবাদ এবং গাজীয়াবাদ পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিলো। তাদের জেলখাটার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button