Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

স্বেচ্ছায় দেশে ফিরেছে ১৫৪ লিবিয়া প্রবাসী

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৫৪ প্রবাসীকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশটির রাজধানী ত্রিপোলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, গত বুধবার তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, দূতাবাসের প্রচেষ্টা, বেনগাজী অঞ্চলের প্রবাসীদের সহযোগীতা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সক্রিয় সহযোগিতায়, এই বিশেষ  ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়েছে।

বুধবার সকালে লিবিয়ার তেয়ারগা ক্যাম্প এলাকায়, চেকইন সম্পন্ন করা  প্রবাসীদের নিয়ে একটি বাস লিবিয়ার বেনিনা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বুরাক এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ইউজেড-২২০ প্রবাসীদের নিয়ে রওয়ানা হয় এবং বৃহস্পতিবার ঢাকায় পৌছায়।

এই ফ্লাইটে লিবিয়ার  সিরত শহরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন বাংলাদেশিসহ, মোট ৩ জন বাংলাদেশির মরদেহও পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button