Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসে সাময়িকভাবে ভিসা সেবা বন্ধ রেখেছে বাংলাদেশ দূতাবাস

যান্ত্রিক ত্রুটির কারণে গ্রীসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সাময়িকভাবে এমআরপি ও ভিসা সেবা বন্ধ রেখেছে।

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানায়, দূতাবাসের মেশিন রিডেবল পাসপোর্ট ও ভিসা সার্ভারে সমস্যা দেখা  দেওয়ায় আপাতত গ্রীস, মাল্টা এবং আলবেনিয়ায় বসবাসরত প্রবাসীদেরকে এমআরপি রি ইস্যু এবং ভিসা সেবা দেওয়া যাচ্ছে না।

ঢাকায় অবস্থিত পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তর থেকে নতুন সার্ভার পাওয়া গেলে, সেবাগুলো আবারও চালু করা যাবে।

আর এই সময়টাতে দূতাবাসে, ইতিমধ্যেই যেসব পাসপোর্ট ডেলিভারীর জন্য প্রস্তুত হয়ে আছে, সেগুলো ডেলিভারী দেওয়া হবে। সেইসাথে অন্যান্য কনস্যুলার সেবাও যথারীতি চালু থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button