বিশ্ববাংলা
যুক্তরাজ্যে বাংলাদেশিদের বাড়িতে সংঘবদ্ধ চোর চক্রের হানা

যুক্তরাজ্যে সংঘবদ্ধ চোর চক্র বাংলাদেশিসহ উপমহাদেশীয় প্রবাসীদের বাড়িতে হানা দিচ্ছে।
জানা যায়, লণ্ডনের পার্শ্ববর্তী সুররে অঞ্চলে, গত জুলাই থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ৩০ টি চুরি সংগঠিত হয়েছে। সুররে পুলিশ অধিক বিপজ্জনক এলাকাগুলোকে চিহ্নিত করেছে। তারা ধারণা করছে, এ অঞ্চলে বসবাসরত ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিদের বাড়িগুলোকে চোর চক্র টার্গেট করছে।
এসব বাড়িতে সাংস্কৃতিক কারণেই, কয়েক প্রজন্ম ধরে আগলে রাখা হয় মূল্যবান স্বর্ণের অলংকার। এসব চোরদের অনেকেই ধরা পড়ার ভয়ে ভীত নয়। তারা সাধারণত ৩-৪ জনের ছোট ছোট দল নিয়ে বাড়িতে প্রবেশ করে।
তাদের কাছে থাকে ধারালো অস্ত্র। কেউ দেখে ফেললে, পালানোর বদলে তারা বাড়িওয়ালাদের আক্রমণের ভয় দেখায়। পুলিশ এ অঞ্চলের প্রবাসীদেরকে, তাদের মূল্যবান স্বর্ণ নিরাপদ স্থানে সরিয়ে রাখার পরামর্শ দিয়েছেন।



