Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদি প্রবাসীদের ফিরিয়ে নিতে ৪টি বিশেষ ফ্লাইট

প্রবাসী কর্মীদের সৌদি আরবে ফিরিয়ে নিতে ৪ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গত রোববার, প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক এবং সিইও মোকাব্বির হোসাইন জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট ব্যাতীত অন্যান্য ফ্লাইটে বাংলাদেশে এসে যারা আর ফিরতে পারেননি, তাদের জন্যই এই বিশেষ ফ্লাইট আয়োজন করা হচ্ছে।

তিনি আরো জানান, যেসব এয়ারলাইন্স সরাসরি সৌদি আরবে না গিয়ে বিভিন্ন দেশে মধ্যবর্তী স্টপওভার ব্যাবহার করতো, তারা করোনা পরিস্থিতির কারণে এখনো তাদের সৌদিগামী ফ্লাইটগুলো চালু করেনি।

যেসব প্রবাসী দুই দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সৌদিয়া এবং বিমানের নিয়মিত যাত্রী, তাদেরকে করোনাকালে টিকিট প্রদানে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাই অন্যদেরকে এসময় নতুন টিকেট ইস্যু করা হয়নি। তবে, এই ৪ টি বিশেষ ফ্লাইটে তারা সৌদি ফিরতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button