Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কাতারে কাজের সুযোগ, বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি

করোনায় কাজ হারানো প্রবাসীদের কাজ খুজে পেতে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। রোববার কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রবাসীদের জন্য কাজের সুযোগ রয়েছে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে জানানো হয়, কাতারের পেট্রোসার্ভ কোম্পানীতে ১৮ টি পদের জন্য ১ হাজার ৫৬২ জন কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রবাসীদেরকে বিজ্ঞপ্তিতে নির্দেশিত টেলিফোন নাম্বার ও ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসী কর্মীদের থাকা-খাওয়া, যাতায়াত ও চিকিৎসার খরচ বহন করবে কোম্পানী। সেইসাথে তাদেরকে প্রতি মাসের ৭ তারিখে বেতন, এবং বছরে ২১ দিন ছুটি দেয়া হবে। কাতারের দোহা এবং লুসাইল অঞ্চলের এসব কাজের জন্য প্রবাসীদেরকে ১ হাজার থেকে শুরু করে ২ হাজার ৪০০ কাতারি রিয়াল পর্যন্ত বিভিন্ন পরিমাণ বেতন দেয়া হবে।

চাকরী শুরুর পরবর্তী যেকোনো সময়ে আইনি জটিলতা এড়াতে, চুক্তিবদ্ধ হওয়ার আগে প্রবাসীদেরকে তাদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে জেনে নিয়ে চুক্তিপত্রে স্বাক্ষর করতে পরামর্শ দিয়েছে দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button