Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জার্মানিতে ডিএএডি ফেলোশিপের জন্য মনোনীত হলেন বাংলাদেশি বিজ্ঞানী

জার্মানীতে ডিএএডি ফেলোশিপের জন্য বাংলাদেশের কানাডা প্রবাসী বিজ্ঞানী ড. দেলোয়ার হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

জানা যায় প্রতিবছর ২ বার জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের এই ফেলোশিপের জন্য, বিশ্বের মেধাবী শিক্ষার্থী ও গবেষকদের মধ্য থেকে, প্রতিযোগীতার মাধ্যমে এই ফেলোশিপের জন্য নির্বাচিত করা হয়।

এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া, ১৮৯টি আবেদনের মধ্য থেকে, যাচাই বাছাই করে ২০ জনকে নির্বাচিত করা হয়। কানাডা থেকে মাত্র ২ জনকে নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে একজন হলেন ড. দেলোয়ার। এই ফেলোশিপের অধীনে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে গবেষণার জন্য, বেশ কয়েকটি বিখ্যাত গবেষণাগারে ভ্রমণের সুযোগ পাবেন।

ড. দেলোয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে পড়াশোনা শেষে, জাপানে উচ্চশিক্ষার জন্য যান। সেখানে, দীর্ঘদিন উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত থাকার পর, তিনি কনাডার ক্যালগেরী বিশ্ববিদ্যালয়ে যান। বর্তমানে তিনি স্ত্রী ও ১ মেয়েসহ সেখানেই বসবাস করছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button