বিশ্ববাংলা
আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশিদের দুর্গাপূজা

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছে শারদীয় দুর্গাপূজা। তবে অন্যান্য বছরের তুলনায়, এবার দুর্গোৎসবে জনসমাগম অনেক কম হয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়ার ফলে, সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়ে চলছে, দূর্গা পূজা।
আমিরাতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান মন্দিরগুলোর মধ্যে লোকনাথ সেবাশ্রম মন্দির এবং মরুতীর্থ গীতা সংঘের মন্দিরে, দেশটির দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ ভক্তি জানাতে এবং মায়ের আশীর্বাদ নিতে উপস্থিত হয়েছেন।
এসব মন্দিরে চলছে ধূপকাঠি ও মোমবাতি জ্বেলে আরাধনা, পুষ্পাঞ্জলী ও প্রসাদ বিতরণ, গীতাপাঠ, আরতিসহ, পূজার অন্যান্য আয়োজন। সোমবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজা আয়োজন।
ফয়সাল সিদ্দিকী, দুবাই প্রতিনিধি



