Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দুবাই ক্রাউন প্রিন্সের সম্মাননা পেলেন বাংলাদেশের ১৯ তরুণ

করোনাকালে স্বেচ্ছাসেবা দিয়ে দুবাই ক্রাউন প্রিন্সের সম্মাননা পেয়েছেন বাংলাদেশের ১৯ প্রবাসী তরুণের সংগঠন বাংলা এক্সপ্রেস।

জানা যায়, গত রোববার বাংলা এক্সপ্রেসকে সম্মাননা স্মারক ও দুবাই ক্রাউন প্রিন্সের ধন্যবাদ সংবলিত বিশেষ ব্যাচ তুলে দেন, ওয়াতানি আল ইমারত ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর বেলহোল আল ফালাসি। এসময়, সংগঠনটির টিম লিডার মামুনুর রশীদসহ, অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩১ মার্চ থেকে আমিরাত সরকারের আহবানে সাড়া দিয়ে, স্বেচ্ছাসেবায় নামেন এই ১৯ তরুন। তারা দুবাইয়ের নাইফ, আল রাস, গোল্ড সোক এবং আল দাগায়া এলাকায়, প্রতিদিন দুবাই সরকারের দেয়া খাবার, করোনা বিপর্যস্তদের মাঝে বিতরণ করেন।

সেইসাথে তারা প্রবাসীদের নানাভাবে সচেতন করেন এবং তাদের সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।

এই দলের অন্যান্য সদস্যরা হলেন, মুহাম্মদ মোদাসসের শাহ,আনোয়ার হোসাইন,আব্দুল্লাহ আল শাহীন,মোহাম্মদ মিজানুর, মঞ্জুর মোরশেদ, মোহাম্মদ নুরুল, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আনোয়ার আজিম,শামসুন নাহার স্বপ্না, রুমা খাতুনসহ মোট ১৯ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button