Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সুলতানা লায়লা

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সুলতানা লায়লাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন।

১১ ব্যাচের বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুলতানা লায়লা কূটনৈতিক জীবনে নয়াদিল্লি, ইয়াংগুনসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাংলাদেশের কনসাল জেনারেল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে কনস্যুলারের অনুবিভাগের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button