Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মিশিগানে বাঙালী অধ্যুষিত শহরগুলোতে করোনা সংক্রমণ বাড়ছে

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাঙালী অধ্যুষিত শহরগুলোতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

করোনার প্রথম ঢেউয়ে, এই অঙ্গরাজ্যের বাংলাদেশিরা কম আক্রান্ত হলেও, দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশিদের মধ্যে, ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মিশিগানের হেমট্রামিক, ডেট্রয়েট এবং ওয়ারেন সিটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে, দ্বিতীয় ঢেউয়ে এ পর্যন্ত ৪ জনের মৃত্যূর খবর পাওয়া গেছে।

তবে, পরিবারগুলো তাদের পরিচয় প্রকাশ করেননি। কমিউনিটি নেতৃবৃন্দ জানায়, এ অঞ্চলে বর্তমানে অন্তত ২০০ জন প্রবাসী, করোনায় আক্রান্ত রয়েছেন। এদের বেশীরভাগই ডেট্রয়েট সিটির চেরেস্ট এলাকা এবং হেমট্রামিক সিটির ক্যানিফ ব্লকের বাসিন্দা।

যাদের অবস্থা গুরুতর, তারা কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এসব অঞ্চলের বাংলাদেশি চিকিৎসকরা জানান, করোনাকে উপেক্ষা করে, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন জনসমাবেশ আয়োজনের ফলে, সংক্রমণ এতটা বেড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button