Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় ২২ দেশের নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা

করোনা প্রাদুর্ভাবের কারণে, সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বিশ্বের ২২টি দেশের সাধারণ নাগরিকদের, নতুন করে দক্ষিণ আফ্রিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশে, এই নির্দেশ জারি করা হয়। এতে বলা হয়, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। কর্তৃপক্ষ ধারণা করছে, দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হবে অচিরেই। সারা বিশ্বের অধিকাংশ দেশে, ইতোমধ্যে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়ে গেছে।

এর আগে ভারত, রাশিয়া, ইরানসহ ৬০টি দেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, নতুন আরও ২২টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি কোরে, মোট ৮২টি দেশের সাধারণ নাগরিকদের দেশটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত, এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।তবে, নিষেধাজ্ঞা আরোপিত এসব দেশ থেকে, শুধুমাত্র কূটনীতিক, বিনিয়োগকারী এবং পেশাদার ক্রীড়াদল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন, এমন ব্যক্তিরা শুধু দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন।

এছাড়া, দক্ষিণ আফ্রিকার পাসপোর্টধারী নাগরিকরাও,পৃথিবীর যে কোনো দেশ থেকে, দেশটিতে যাওয়া আসা করতে পারবেন। তবে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারীকৃত নির্দেশে বলা হয়েছে, দেশটিতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button