Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যটলিউড

‘আই লাভ ইউ’ লেখা লাল বেলুনে, ফের প্রেমে পড়লেন প্রভা?

বাংলা টিভি ডেস্ক: নেপালে ছুটির আমেজে ঘোরাঘুরি করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ঘোরাঘুরির ফাঁকে তোলা তাঁর একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা চলছে।

বেলুন হাতে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন প্রভা। বেলুনের গায়ে লেখা, ‘আই লাভ ইউ’। কার উদ্দেশে ভালোবাসার বার্তা দিলেন তিনি? তা নিয়ে আলোচনা চলছে।

কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখছেন, প্রভার জীবনে কি আবারও প্রেম এলো? তবে সেই প্রশ্নের উত্তর মেলেনি।

জানা যায়, মেঘ–পাহাড়ের দেশ নেপালে বৃষ্টির মধ্যে ঘুরছেন প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ঘোরাঘুরির ছবি পোস্ট করেছেন তিনি। আয়েশ করে চেয়ারে বসে ছবি তুলে পোস্ট করে প্রভা লিখেছেন, ‘পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।’ আবার ভিন্ন ভিন্ন বেশে ছবি তুলে পোস্ট দিচ্ছেন।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনিশিল্পীর ফেসবুক থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button