কাকে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী?

বিনোদন ডেস্ক: উপস্থাপনা জগতের পরিচিত মুখ দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।
দীপ্তির স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় শিক্ষক ও গবেষক। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করা মুশতাক বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে দীপ্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আজ আমাদের আকদ হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সবার কাছে দোয়া কামনা করছি।”
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন এই জনপ্রিয় উপস্থাপিকা। ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের কামনা জানিয়েছেন।



