Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যটলিউডবিনোদনরাজধানী

একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই: পরীমণি

বাংলা টিভি ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি কোরবানির পশুর প্রতি নিজের আবেগের কথা জানালেন অকপটে। তিনি বলেন, ‘আমার ঈদের গরু হতে হবে সেরা গরু। তাই সবচেয়ে ভালো গরু কেনার চেষ্টা করি। একদিনেই গরুটার প্রেমে পড়ে যাই। ওকে গোসল করিয়ে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে।’

কেবল নিজের আনন্দ নয়, ঈদের বড় আনন্দ তিনি খুঁজে পান মাংস বিতরণেও। ‘গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করতে অনেক ভালো লাগে’ বলেন তিনি।

এফডিসিতে কোরবানি দেওয়ার স্মৃতিও তুলে ধরেন এই অভিনেত্রী। ‘২০১৬ সাল থেকে নিয়মিত এফডিসির সবার সঙ্গে কোরবানি করেছি। আমি চাই, সহশিল্পীরা যেন আনন্দ নিয়ে ঈদ করতে পারেন। তবে এখন আবার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ কাটানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র পরীমণি অভিনীত ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। গানটিতে কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button