Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনঅন্যান্যটলিউড

রোজার ঈদ হতো নানাবাড়ি আর কোরবানির ঈদ দাদাবাড়িতে: আজমেরী হক বাঁধন

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আনন্দে মেতেছে সবাই। সাধারণ মানুষের মতো তারকাদের ঘরেও চলছে ঈদের প্রস্তুতি ও স্মৃতিচারণ। দেশের বিনোদন অঙ্গনের অন্যতম তারকা আজমেরী হক বাঁধনও তার ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন পাঠকের সঙ্গে। গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন আজমেরী হক বাঁধন। আর এ বছর রোজার ঈদে বনলতা এক্সপ্রেস সিনেমা দিয়েও দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

কোরবানির ঈদের স্মৃতির কথা বলতে গিয়ে বাঁধন বলেন, ছোটবেলার ঈদের আনন্দ এখনো মনে পড়ে। ছোটবেলায় পরিবারে একটি নিয়ম ছিল রোজার ঈদ হতো নানাবাড়ি আর কোরবানির ঈদ দাদাবাড়িতে। সেই সময় মামাতো-ফুফাতো ভাইবোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ছিল অন্যরকম।

তিনি আরও বলেন, ঈদের নতুন জামা-জুতা নিয়ে যেমন উত্তেজনা থাকত, তেমনি কোরবানির গরু বাড়িতে আসার পর আনন্দ যেন আরও কয়েকগুণ বেড়ে যেত। ভাইবোনেরা সবাই মিলে গরুকে ঘিরেই সারাদিন ব্যস্ত থাকতেন। সেই স্মৃতিগুলো এখনও তাকে আনন্দ দেয়।

তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিও বদলেছে বলে মনে করেন অভিনেত্রী। বাঁধনের মতে, এখন ঈদ মানেই অনেক বেশি দায়িত্ব পালন করা। ছোটবেলার সেই নির্ভার আনন্দ আর ফিরে পাওয়া যায় না।

ঈদের দিনের প্রিয় খাবার প্রসঙ্গে তিনি জানান, মিষ্টিজাতীয় খাবার তার খুব পছন্দ হলেও ডায়েটে থাকলে এড়িয়ে চলার চেষ্টা করেন। তবে মায়ের রান্না করা কোরবানির মাংসের হিসেব আলাদা জানান এই অভিনেত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button