Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদন

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

বাংলা টিভি ডেস্ক: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ‘রাগ করলা’ সংলাপ। পোস্টের ক্যাপশন, কমেন্ট কিংবা রিলস—সব জায়গাতেই এই বাক্যটি ব্যাপকভাবে ব্যবহার করছেন নেটিজেনরা। মুহূর্তেই এটি বাংলাদেশে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে ওঠে।

এই ভাইরাল ট্রেন্ড নিয়ে এবার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টিকে ঘিরে তৈরি হওয়া অতিরিক্ত উন্মাদনাকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে মন্তব্য করেন।

তার পোস্টে তিনি লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।”

অভিনেতার মতে, কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে বাণিজ্যিক বা সামাজিকভাবে অতিরিক্তভাবে ব্যবহার করার প্রবণতা সমাজে বাড়ছে—এটিই মূল সমস্যা।

তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। অনেক নেটিজেন তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ বিষয়টি ভিন্নভাবে দেখছেন।

জানা গেছে, সম্প্রতি ভাইরাল হওয়া ওই সংলাপের ব্যক্তি আসলে একজন অভিনেতা, যার নাম ঈমান আলী। তিনি গাজীপুরে বসবাস করেন এবং বিভিন্ন কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button